বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাচনী প্রচারে কালো পতাকা প্রদর্শন ও চলাচলে বিঘ্ন সৃষ্টি করা অনভিপ্রেত, উদ্দেশ্যমূলক ও উসকানিমূলক। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করে এসব বন্ধ করতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছেন।
আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন সরকারি কোনো পদে নেই। তাই আইন অনুযায়ী নির্বাচনী প্রচারে তার কোনো বাধা নেই।
তিনি অভিযোগ করেন, সোমবার সকাল থেকে খালেদা জিয়ার বাসার সামনে থেকে নিয়মিত নিরাপত্তায় থাকা পুলিশ সরিয়ে নেয়া হয়েছে।
