একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন অধিনায়ক শহিদ আফ্রিদিসহ দলের বাকি সদস্যরা। সোমবার বেলা ১২টার দিকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান আফ্রিদি, আহমেদ শেহজাদ, সোহেল তানভির ও মুক্তার আহমেদ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের আশঙ্কায় রয়েছে দলটি। আগামী শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি।
