খালেদা জিয়ার প্রচারণায় বাধা লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেবে ইসি

আপডেট : ২১ এপ্রিল ২০১৫, ০১:০৪

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় কেউ বাধা বা হামলা করলে সে অভিযোগ লিখিত আকারে এলে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ইসি সচিব মো. সিরাজুল ইসলাম। গতকাল সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণায় নেমেছেন খালেদা জিয়া। তার প্রচারণার সময় বিভিন্নভাবে বাধা ও হামলা করা হচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। সোমবার বিকালে কাওরান বাজারের বেগম জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে।