ভাঙা গাড়ির বহর নিয়েই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় বের হয়েছেন। মঙ্গলবার বিকাল ৫টা ২২ মিনিটে গুলশান রাজনৈতিক কার্যালয় থেকে তিনি বের হন।
এরআগে গতকাল সোমবার কাওরান বাজার এলাকায় হামলার শিকার হয় খালেদা জিয়ার গাড়ি বহর। এসময় ৮/১০টি গাড়ি ভাঙচুর করা হয়। তার গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এই নিয়ে টানা চতুর্থ দিনের মতো ঢাকা সিটি নির্বাচনে নিজ দল সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চাইতে বের হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
