থাইল্যান্ডে ৪ টন হাতির দাঁত জব্দ

আপডেট : ২১ এপ্রিল ২০১৫, ২১:১২
থাইল্যান্ড কর্তৃপক্ষ চার টন হাতির দাঁতের একটি চালান আটক করেছে। এসব দাঁতের মূল্য প্রায় ছয় মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৬ কোটি টাকা। দেশটিতে এর আগে এত পরিমাণে হাতির দাঁত এর আগে কখনো আটক করা যায়নি। দাঁত গুলো আফ্রিকার দেশ কঙ্গো থেকে লাওসে পাচার করার জন্য আনা হচ্ছিল।
 
৭৩৯ টি হাতির দাঁত একটি শস্যের কন্টেইনারে করে গত ফেব্রুয়ারি মাসে কঙ্গো ছাড়ে। এর পর তা মালয়েশিয়া হয়ে শনিবার ব্যংককে পৌঁছে। বন্দরের শুল্ক একজন কর্মকর্তা মঙ্গলবার সাংবাদিকদের একথা জানিয়েছেন। তিনি আরো জানান গত দুই মাস থেকে হাতির দাঁতের এই চালানটির ওপর তারা লক্ষ্য রাখছিলেন। এগুলো লাওসে পৌঁছানোর পর চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডের ক্রেতাদের কাছে বিক্রি করা হতো। জব্দ করা এসব হাতির দাঁত এখন ধ্বংস করে দেয়া হবে বলেও জানান ওই শুল্ক কর্মকর্তা। সূত্র: আল জাজিরা