ভারতে জাতীয় পশু বেছে নিতে ভোট

আপডেট : ২১ এপ্রিল ২০১৫, ২১:৪১
১৯৭২ সাল থেকে ভারতের জাতীয় পশু বাঘ। জাতীয় পশুর তকমা এবার বাঘের থেকে কেড়ে বনের রাজা সিংহকে দিতে চাইছে দেশটির কেন্দ্রীয় সরকার। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে, সিংহ নিয়ে মোদী সরকারের রয়েছে বাড়তি ভালোলাগা। বিজেপি সরকারের শ্লোগান 'মেক ইন ইন্ডিয়া'র লোগোতে সিংহের ছবি দেখলেই তা বোঝা যায়।
 
তবে সরকারের এই জাতীয় পশু হঠাৎ করে বদলে দেওয়ার বিরোধিতা করছেন পশু অধিকার কর্মীরা। তাদের কথায় এটা অগণতান্ত্রিক পদক্ষেপ। তারা চান ভারতের আম জনতাই বেছে নিক তাঁদের জাতীয় পশু। আর তাদের দাবি মেনেই একটি প্রতিযোগিতার ঘোষণা করেছেন সরকার।
 
প্রতিযোগিতা নাম রাখা হয়েছে 'ইন্ডিয়াস গট গ্যালেন্ট' (আইজিজি)। ভোটের মাধ্যমে বেছে নিতে হবে পছন্দের জাতীয় পশু। মনোনয়ন পেয়েছে, সিংহ, বাঘ, কুকুর, ইঁদুর, কচ্ছপ, বাদুর, ব্যাঙ, হাতি এবং খরগোশ। তবে মূল লড়াইটা হবে বাঘ ও সিংহের মধ্যেই। সূত্র: ওয়ান ইন্ডিয়া