মাহিদুর-আফসারের রায় যে কোনো দিন

আপডেট : ২২ এপ্রিল ২০১৫, ১৪:৫২
 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর রায় যে কোনো দিন দেয়া হবে। বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।
 
মাহিদুর রহমান ও আফসার হোসেনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় হত্যা ও গণহত্যার অভিযোগ রয়েছে।
 
২০১৩ সালে মাহিদুর ও আফসারসহ ১২ জনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের আদালতে মামলা করেন বদিউর রহমান নামের এক ব্যক্তি। মাহিদুর ও আফসারের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে ২০১৪ সালের ২০ এপ্রিল এই মামলার বিচার শুরু হয়। ঐ বছরের ১৫ সেপ্টেম্বর শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়ন থেকে মাহিদুর এবং বিনোদপুর থেকে আফসারকে গ্রেফতার করে। ১৬ নভেম্বর মাহিদুর ও আফসারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ২৪ নভেম্বর তাদের গ্রেফতার দেখিয়ে দেখিয়ে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয়। এরপর সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
 
সাক্ষ্য-জেরা শেষে প্রসিকিউটর সাহিদুর রহমান ও আসামিপক্ষে আব্দুস সোবহান তরফদার আদালতের সামনে যুক্তিতর্ক উপস্থাপন করেন।