রাজধানীতে যুবলীগ নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট : ২২ এপ্রিল ২০১৫, ১৭:১০
 
রাজধানীর ধানমন্ডিতে যুবলীগ নেতা এনায়েত কবির চঞ্চলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টা দিকে তার নিজবাসা থেকে লাশ উদ্ধার করা হয়। চঞ্চল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। চঞ্চল যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলির সদস্য ছিলেন।
 
ধানমণ্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ভবনের নিচতলায় গ্যারেজের পাশের টয়লেটের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। টয়লেটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। সেটি ভেঙে ভিতরে ঢুকে লাশটি পড়ে থাকতে দেখা যায়। তার ডানহাতে লাইসেন্স করা একটি পিস্তল ছিল। এটি দিয়ে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।