পল্টনে গাড়ি পোড়ানো মামলা: হাইকোর্টের দেয়া মির্জা ফখরুলের জামিন বহাল

আপডেট : ২২ এপ্রিল ২০১৫, ১৫:০৯
পল্টন থানার গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেয়া ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
 
বুধবার দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এ আদেশ দেন।
 
গত বৃহস্পতিবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ গাড়ি পোড়ানোর মামলায় ফখরুলকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দেয়। এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন নাকচ করে হাইকোর্টের জামিন বহাল রাখে।
 
মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন।