খালেদা জিয়া সিটি নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছেন: কামরুল

আপডেট : ২২ এপ্রিল ২০১৫, ১৬:৪৮
 
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘বিএনপি তাদের সমর্থিত প্রার্থীদের সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী করতে পারবে না জেনেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।’
 
বুধবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। মহান মে দিবস পালনের কর্মসূচি নির্ধারণ করতেই এই বর্ধিত সভার আয়োজন করা হয়।
 

কামরুল ইসলাম আরো বলেন, ‘জনগণ বিএনপির সঙ্গে না থাকায় তারা বুঝতে পেরেছে তাদের প্রার্থীদের বিজয়ী হওয়ার সম্ভবনা কম। তাই বেগম খালেদা জিয়া নির্বাচন ভন্ডুলের চেষ্টা করছেন।’