খালেদা জিয়া জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছিলেন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট : ২২ এপ্রিল ২০১৫, ১৭:৪৫
 
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, বেগম খালেদা জিয়া জামায়াতের অঘোষিত আমির হয়ে জামায়াতের সমর্থন নিয়ে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী হরতাল অবরোধের নামে ধ্বংসাত্মক কাজ করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু ও পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন। কিন্তু সেই চেষ্টা মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ মিলিত হয়ে রুখে দিয়েছে। তাদের আন্দোলন ব্যর্থ হয়েছে। তাদেরকে কখনোই সফল হতে দেওয়া যাবে না। 
 
বুধবার মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক গাইবান্ধা শহরের ব্রিজ রোড এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 
 
জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমা্লার মবিনুল ইসলাম জুবেলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ’লীগের সভাপতি সৈয়দ শামস্ উল আলম হিরু, জেলা প্রশাসক এহছানে এলাহী, পুলিশ সুপার আশরাফুল ইসলাম ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
 
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধায় এসে এই কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন।