প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ ইন্দোনেশিয়ার বালাই সিদাঙ্গ জাকার্তা সম্মেলন কেন্দ্রে সাক্ষাৎ করেছেন কাতারের উপ-প্রধানমন্ত্রী আহমাদ বিন আবদুল্লাহ আল মাহমুদ। ইন্দোনেশিয়ায় চলমান দ্বিতীয় এশিয়ান-আফ্রিকান সম্মেলনের পাশপাশি তাঁরা এ বৈঠক করেন।
বৈঠককালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াবলী নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, তিনদিনের এই সম্মেলন বুধবার সকাল থেকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হয়েছে। খবর বাসস।
