‘নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা নেই’

আপডেট : ২৩ এপ্রিল ২০১৫, ১২:১৬
 
যা-ই হোক না কেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। বৃস্পতিবার সকালে স্বামীর পক্ষে প্রচারে নেমে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।
 
আফরোজ আব্বাস বলেন, আমাদের জনপ্রিয়তায় ভয় পেয়ে খালেদা জিয়ার ওপর এবং আমাদের ক্যাম্পেইনে হামলা করছে। নির্বাচন কমিশন সেনাবাহিনী নিয়ে খেলা খেলছে। তারা একবার বলছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দিবে। আবার বলছে সেনাবাহিনী ব্যারাকে থাকবে। সরকারের এই আচরণে আমরা ভীত নই।