সুরেশ রায়নার ঝড়ো ব্যাটিং এবং আশীষ নেহরার মারাত্মক বোলিং এ জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। বুধবার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ২৭ রানে হারিয়েছে তারা।
টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৮১ রান করে চেন্নাই। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন রায়না। এছাড়া ডোয়াইন স্মিথ ৩৯ ও ফাফ দু প্লেসি অপরাজিত থাকেন ৩৩ রানে।
জবাবে ৮ উইকেটে ১৫৪ রানে থেমে যায় ব্যাঙ্গালোরের ইনিংস।
অধিনায়ক বিরাট কোহলি করেন সর্বোচ্চ ৫১ রান। এছাড়া আর কেউ খুব একটা ভালো করতে না পারায় হার এড়াতে পারেনি স্বাগিতকরা। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে ডেডিড ওয়াইস এর ব্যাট থেকে।
চেন্নাইয়ের বাঁহাতি পেসার নেহরা মাত্র ১০ রানে নেন ৪ উইকেট।
