দু’জনের কেউ মুখ না খুললেও বলিউডপাড়ায় দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের প্রেম মোটামুটি প্রতিষ্ঠিতই বলা চলে। যদিও তারা এই সম্পর্কের কথা এখনও স্বীকার করেননি, তারপরেও তাদের ঘনিষ্ঠতার কারণেই বার বার সংবাদ শিরোনাম হন এই তারকা জুটি। তবে সম্প্রতি মনের অজান্তেই যেন সম্পর্কের কথা স্বীকার করে নিলেন দীপিকা।
কিছুদিন আগে একটি টিভি শো’তে নিজের হতাশার সময়ের কথা তুলে ধরেছিলেন দীপিকা। এর আগে আর কোনো অভিনেত্রীই এমন খোলাখুলি নিজের হতাশার কথা শেয়ার করেননি। হঠাত্ কেন দীপিকা সে সব দিনের কথা নিজে থেকে বললেন তা অনেকের কাছেই ছিল ধোঁয়াশার মতো।
আর ধোঁয়াশা পরিস্কার করলেন রণবীর সিং। দীপিকার এই টিভি শো সম্পর্কে তিনি বলেন, ‘আসলে দীপিকা নয়। হতাশায় আমিই ভুগছিলাম। গত কিছুদিন ধরে সময়টা মোটেও ভালো যাচ্ছিল না। সে কথাই আমি দীপিকাকে জানাই। তারপরেই সে ওই টিভি শো’তে আসে। আমার ধারণা আমাকে সাহস জোগাতেই সে এমনটি করে।’
এ প্রসঙ্গে দীপিকার কাছে জানতে চাওয়া হলে কোনো মন্তব্যই করতে রাজি হননি এই বলিউড অভিনেত্রী।
