ইসি একচোখা নীতি অবলম্বন করছে: বিএনপি

আপডেট : ২৩ এপ্রিল ২০১৫, ১৬:৪২
 
সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন একচোখা নীতি অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
 
আসাদুজ্জামান রিপন বলেন, সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আছে, কিন্তু সরকারের নেই। নির্বাচন কমিশন একচোখা নীতি নিয়ে চলছে। তারা চোখে কিছু দেখছে না। যেখানে ব্যবস্থা নেয়া দরকার, সেখানে না নিয়ে অন্য জায়গায় ব্যবস্থা নিচ্ছে।
 
তিনি বলেন, সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় দফায় দফায় খালেদা জিয়ার ওপর সরকার সমর্থিত সন্ত্রাসীদের হামলা হওয়ায় তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত ও উদ্বিগ্ন বিএনপি। এই হামলার দায়ভার সরকারকেই নিতে হবে। এসময় তিনি খালেদা জিয়ার নিরাপত্তায় সরকারের সহযোগিতা কামনা করেন।