গাড়ি ভাংচুরের মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের স্থগিত আবেদনের ওপর শুনানি শেষে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালতে ফালুর পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন।
গত ১২ এপ্রিল বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের ডিভিশন বেঞ্চ মিরপুর থানার এই মামলায় মোসাদ্দেক আলী ফালুকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়। এ জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনের ওপর শুনানি নিয়ে আদালত তা খারিজ করে দিয়ে জামিন বহাল রাখে।
