ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস আজ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৫, ০০:৫৮

ঐতিহাসিক ‘খাপড়া ওয়ার্ড’ দিবস আজ। ১৯৫০ সালের এই দিনে (২৪ এপ্রিল) রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে জেল কর্তৃপক্ষের অমানবিক আচরণের প্রতিবাদে অনশনরত রাজনৈতিক বন্দিদের ওপর জেল পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে দিনাজপুরের কম্পরাম সিং, চাঁপাইনবাবগঞ্জের সুধীন ধর, কুষ্টিয়ার শেখ হানিফ, খুলনার আনোয়ার হোসেন, রাজশাহীর বিজন সেন, ময়মনসিংহের সুখেন্দ্র ভট্টাচার্য, দেলাওয়ার হোসেন প্রমুখ নিহত এবং অমুল্য লাহিড়ী, মনসুর হাবিব, নুরুন্নবী চৌধুরী, আব্দুল হক, বাবর আলীসহ ৩১ বন্দি আহত হন।