পিছিয়ে গেল শাবনূরের শুটিং

আপডেট : ২৪ এপ্রিল ২০১৫, ১০:৫৩
চলতি মাসেই আবারও ক্যামেরার সামনে ফিরে আসার কথা ছিল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের। কিন্তু এ মাসেও শুটিং শুরু করা হচ্ছে না তার। ক্যামেরার সামনে নিজের ফিটনেস ফিরিয়ে আনার জন্য শরীর গঠন নিয়ে ব্যস্ত আছেন শাবনূর। দীর্ঘদিন প্রবাস জীবনের পর দেশে ফিরে ছেলেকে নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। সুদীপ দে’র ছবির মধ্য দিয়ে আবারও ঢাকাই চলচ্চিত্রে আসতে যাচ্ছেন এই অভিনেত্রী। সেই ছবির শুটিং শুরু হবার কথাই ছিল এ মাসে। অন্যদিকে ছবির নায়ক শাকিবের জন্য শুটিংয়ের সময় পিছিয়ে দিতে হচ্ছে। আগামী রোজার ঈদের পর ছবির শুটিং শুরু হবে বলে জানান ছবির পরিচালক সুদীপ দে।