ভোটকেন্দ্র ‘পাহারা’ দেবে বিএনপি

আপডেট : ২৪ এপ্রিল ২০১৫, ১৪:২০
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভোটকেন্দ্রগুলোতে পাহারার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছে বিএনপি।
 
শতকরা ৯৯ ভাগ ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ মন্তব্য করে ‘ভোট ছিনতাই’র আশঙ্কায় ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারের প্রধান সমন্বয়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
 
তিনি বলেন, ক্ষমতাসীন দলের প্রার্থীদের পক্ষে মন্ত্রী-এমপিরা বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রহসনের নির্বাচন করতে চায়।
 
তিনি আরো বলেন, ক্ষমতাসীন দলের কর্মীরা তাদের কর্মীদের ওপর হামলা করছে, পোস্টার ছিড়ে ফেলছে। প্রশাসন থেকে নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। ক্ষমতাসীনরা নির্বাচনী কাজে হস্তক্ষেপ করছে। প্রহসনের নির্বাচন করতে দেওয়া হবে না। কেন্দ্রে কেন্দ্রে পাহারা দেওয়া হবে। ভোট ছিনতাই  প্রতিহত করা হবে।