আসন্ন ঢাকার উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের ‘স্বাধীনভাবে’ তাদের মত প্রকাশ করতে পারেন সেজন্য সব রাজনৈতিক দলগুলোর প্রতি অনুকূল পরিবেশ সৃষ্টি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটে আবারো সহিংস পরিস্থিতি তৈরি করতে পারে-এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সব পক্ষককেই আহ্বান জানাচ্ছি।
ইইউ বলেছে, আমরা রাজনৈতিক নেতাদের কাছ থেকে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অনুকূল পরিবেশ তৈরির জন্য পদক্ষেপ আশা করছি। ভোটাররদের অবশ্যই স্বাধীনভাবে তাদের গণতান্ত্রিক পছন্দ প্রকাশের সুযোগ দিতে হবে।
বিবৃতিতে বলা হয়েছে, সব রাজনৈতিক নেতাদের উচিত বাংলাদেশের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও গণতান্ত্রিক উন্নয়নে সহিংসতার অবসান ও উত্তেজনা প্রশমনে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া ও গঠনমূলক আচরণ করা।
