রাজধানীতে সড়কদ্বীপের গাছের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর মৎস্যভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শাহবাগ থানারা ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সোয়া ১০টার দিকে মৎস্যভবনের সামনে মেঘনা ট্রান্সপোর্টের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের ওপর উঠে যায়। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশসহ আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে যায় বলে।
