‘মঞ্চটাই আসল জায়গা’

আপডেট : ২৫ এপ্রিল ২০১৫, ১৫:০৩
কোনো তাড়াহুড়ো, কোনো অস্থিরতা কখনোই ছিল না মেহরীনের ক্যারিয়ারে। তাই তার সমসাময়িক বা তার জুনিয়র অনেকেই পপ গান নিয়ে লম্বা রেসের দৌড় দিলেও থমকে গেছেন বিভিন্ন কারণে। কিন্তু মেহরীন তার সপ্রতিভ ও স্বাচ্ছন্দ্য নিয়েই এগিয়েছেন তার নিজস্ব ভঙ্গিতে।
 
তবে বর্তমানে স্টেজ নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি। পাশাপাশি সিঙ্গেলসের কাজও করছেন, তবে তার চেয়েও সিরিয়াসলি মিউজিশিয়ানদের সাথে মিটিং ও প্র্যাকটিসটা করছেন নিয়মিত।