ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল শনিবার মালিবাগ থেকে প্রচারণা শুরু করেন। এরপর মগবাজার ওয়ারলেস গেট (ওয়ার্ড-৩৬), বিকাল পৌনে ৫টায় তেজগাঁও ক্যাথলিক চার্চ পরিদর্শন (হলিক্রস স্কুলের পাশে) করেন। বিকাল সাড়ে ৫টায় গ্রিন সুপার মার্কেটের (ওয়ার্ড-২৭) সামনে থেকে গণসংযোগ চালান। এ সময় তিনি ‘বাস’ প্রতীকে নিজেকে ভোট দেয়ার অহ্বান জানান।
প্রচারণাকালে তাবিথ বলেন, ‘নাগরিকদের যারা বোকা ভাবছেন তারা ভুল করছেন। তারা এখন অনেক সচেতন। তাই অবিচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে তারা বাস মার্কায় ভোট দেবেন।’
তাবিথ বলেন, ‘সেনা নিয়োগ না করে নির্বাচন কমিশন খারাপ পরিবেশের সৃষ্টি করছেন।’
