আশুলিয়ায় ব্যাংকে ডাকাতি: ২ ডাকাতের ৭ দিন করে রিমান্ড

আপডেট : ২৫ এপ্রিল ২০১৫, ২১:০৬
 
 
 
 
ঢাকার আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় জড়িত বাবুল সরদার ও মিন্টু প্রধান নামের দুই ডাকাতের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন। ডাকাতিসহ হত্যার অভিযোগে করা এ মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পুলিশ পরদির্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা ১০ দিন করে রিমান্ড চেয়েছিলেন।
গত ২১ এপ্রিল দিন-দুপুরে আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের গুলি এবং চাপাতির আঘাতে ব্যাংক ম্যানেজারসহ ৮ জন নিহত হন। ডাকাতরা ছয় লাখ ৮৭ হাজার ১৯৩ টাকা নিয়ে পালিয়ে যায়।
পালানোর সময় বোরহান উদ্দিন ও সাইফুল নামের ২ ডাকাত জনতার হাতে ধরা পরে। গণপিটুনিতে তারা মারাত্মক আহত হয়ে বর্তমানে চিকিত্সাধীন রয়েছেন। চিকিত্সাধীন আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে বাবুল সরদার ও মিন্টু প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে।