মির্জা আব্বাসের জামিন আবেদন ৩য় বেঞ্চে

আপডেট : ২৬ এপ্রিল ২০১৫, ১২:২৩


দুর্নীতির দুটি মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের জামিন আবেদন নিষ্পত্তির জন্য হাইকোর্টের তৃতীয় বেঞ্চে পাঠানো হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রবিবার এই আদেশ দেন।
আবেদনটি বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চে নিষ্পত্তি হবে।