সিটি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ আশা করে জাতিসংঘ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৫, ২৩:৫৪

আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠেয় তিনটি সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে বলে প্রত্যাশা জাতিসংঘের। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিনস গতকাল রবিবার এক বিবৃতিতে বলেন, আমরা আশা করি ঢাকা ও চট্টগ্রামের সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাররা তিনটি সিটি করপোরেশন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। জাতিসংঘ বাংলাদেশে একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনী ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আহ্বান জানায়।