প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপিপন্থী আইনজীবীদের একটি প্রতিনিধি দল।
সোমবার দুপুরে প্রতিনিধি দলটি ইসির সঙ্গে বৈঠকে বসে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এর আগে বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করবেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে বিএনপিপন্থী আইনজীবীরা সেখানে যাবেন।
