চার রাউন্ড বাকি থাকতেই বুন্দেসলিগার শিরোপা জয় করলো বায়ার্ন মিউনিখ। এই নিয়ে টানা তৃতীয়বার ও মোট ২৫ বার শিরোপা জিতলো জার্মানির এই ফুটবল ক্লাব।
বুন্দেসলিগায় দ্বিতীয় স্থানে থাকা ভলফসবুর্গ রবিবার বরুসিয়া মনশেনগ্লাডবাখের কাছে হেরে যাওয়ায় বায়ার্নের জয় নিশ্চিত হয়। মনশেনগ্লাডবাখের মাঠে ১-০ গোলে হারে ভলফসবুর্গ। ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৬১। অন্যদিকে বায়ার্নের পয়েন্ট ৭৬।
