স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামবাসী বোমাবাজ, সন্ত্রাসী ও মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে ঐতিহাসিক রায় দেবে।’ তিনি সোমবার বিকেলে সিরাজগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া ও সিভিল সার্জন ডা. শামসুদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
