আবার ভূমিকম্প অনুভূত

আপডেট : ২৭ এপ্রিল ২০১৫, ১৯:৫৯
 
 টানা তৃতীয় দিনের মতো আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়। 
 
ভূমিকম্পের কেন্দ্র ছিল বাংলাদেশ সীমান্তের কাছেই ভারতের মিরিকে। ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী,  রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। ঢাকা থেকে এর দূরত্ব ৪৭৩ কিলোমিটার। এই ভূকম্পনে দেশের কোনো স্থানে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।