গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ফরকান্দাপুর গ্রামের কদমতলী এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্টে শাহারুল ইসলাম ফিরোজ (৩২) নামে এক যুবক মারা গেছেন।
নিহত শাহারুল ইসলাম একই ইউনিয়নের কেত্তারপাড়া গ্রামের মৃত. মোস্তাফিজার রহমানের ছেলে।
পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজার রহমান জানান, পলাশবাড়ী উপজেলা সদরে বিদ্যুতের খুঁটির সাথে অতিরিক্ত তার (ক্যাবল) বেঁধে দিয়ে স্থানীয় বাসাবাড়ি, দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডিসলাইনের সংযোগ প্রদান করেছেন স্থানীয় ক্যাবল অপারেটরা। ঘটনার দিন শুক্রবার গোধুলি লগ্নে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পাশে ওই এলাকায় বিদ্যুতের খুঁটিতে উঠে সেই ডিস লাইনের তার (ক্যাবল) এ সংযোগ ব্যবস্থা মেরামত করতেছিলেন। এ সময় ওই খুঁটির বিদ্যুৎ সরবরাহ তার হাতে লাগে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
তিনি আরো জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ইত্তেফাক/এএম
