ঢাকা দক্ষিণ সিটির বাংলাবাজার সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ভোট চলছে। কাউন্সিলর পদপ্রাথীদরে ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। নিয়ম অনুযায়ী একজন ভোটার তিনটি ব্যালট পেপার পাবেন। কিন্তু কাউন্সিলর প্রার্থীদরে ব্যালট শেষ হয়ে যা্ওয়ায় ভোটাররা পাচ্ছেন মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদ ভোট দেয়ার পেপার। এমন অভিযোগ করে একাধকি ভোটর বলেন, আমাদের দুটি ব্যালট পেপার দেয়া হয়েছে। কাউন্সিলর পদপ্রাথীদের ব্যালট দেয়া হয়নি।
দায়িত্বরত প্রিজাইডিং অফিসর নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, ঘুড়ি মার্কার সমর্থকরা এসে ব্যালট নিয়ে জোর করে ভোট শেষ করে চলে যায়। আমাদের তো জানের ভয় আছে। তাই কিছু বলিনি।
