ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে স্বামীবাগের একটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ভোটকেন্দ্রের বাইরে ৪-৫টি ককটেল বিস্ফোরিত হয়েছে। এর পরপরই কেন্দ্রটি ভোটাররা আতঙ্কে দিগ্বিদিক ছুটোছুটি করলে ভোটার শূন্য হয়ে পড়ে। তবে সেখানে ভোটগ্রহণ চলছে।
