ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন বলেছেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। জনগণ যে রায় দেবে আমরা তা মেনে নেব। মঙ্গলবার নাজিরাবাজার ইসলামিয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটপ্রদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগের কোনো ভিত্তি নেই।
সাঈদ খোকন সপরিবারে ভোট দিতে আসেন।
