যুক্তরাষ্ট্র ভোট বর্জন সমর্থন করে না: বার্নিকাট

আপডেট : ২৮ এপ্রিল ২০১৫, ১২:৪৮
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট বলেছেন, যুক্তরাষ্ট্র ভোট বর্জন সমর্থন করে না। মঙ্গলবার সকাল ১১টা ২৫ মিনিটে বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
চট্টগ্রামের বিএনপি সমর্থিত প্রার্থী মঞ্জুর নির্বাচন বর্জন করেছেন এবং ঢাকা সিটিতে দলটির সমর্থিত প্রার্থীরাও বর্জন করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থীদের অভিযোগ থাকলে তা লিখিতভাবে জানাতে পারেন। কিন্তু নির্বাচন বয়কট করা যুক্তরাষ্ট্র সমর্থন করে না। ভোটাধিকার নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।
 
তিনি কেন্দ্রটিতে প্রায় আধা ঘণ্টা ছিলেন। এ সময় তিনি বুথগুলো ঘুরে দেখেন ও সংশিলষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন।