ভোটার তালিকার জটিলতায় ভোগান্তিতে পড়েছে ভোটাররা। মহাখালীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এমন পরিস্থিতির শিকার হন ভোটাররা। অনেকেই ভোট দিতে এসে তালিকায় নাম খুঁজে না পেয়ে তারা ফিরে যান। মঙ্গলবার এই দুই কেন্দ্র ঘুরে এসব অভিযোগ পাওয়া যায়।
