ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ এনেছেন মেয়র প্রার্থী মাহী বি চৌধুরী। বনানী বিদ্যা নিকেতন কেন্দ্র পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এই অভিযোগ করেন।
তিনি বলেন, বিভিন্ন স্থানে তার পোলিং এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। এছাড়া ভোট কারচুপির বিভিন্ন অভিযোগ শোনা গেছে।
তিনি আরো বলেন, পরে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এর আগে আজ বেলা ১২টার দিকে বিএনপির পক্ষ থেকে তিন সিটিতে নির্বাচন বয়কটের ঘোষণা দেয়া হয়।
