যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে সোমবারের দাঙ্গায় অন্ততপক্ষে সাত পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশ হেফাজতে আহত হয়ে পরে মারা যাওয়া এক কৃষ্ণকায় ব্যক্তির দাফন শেষে এই দাঙ্গার সৃষ্টি হয়। খবর: রয়টার্সের।
পুলিশ হেফাজতে আহত ২৫ বছর বয়সী ফ্রেড্ডি গ্রে ১৯ এপ্রিল মারা যান। তার কৃত্যানুষ্ঠানর কয়েক ঘণ্টা পর সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও বিভিন্ন স্থাপনা ও গাড়িতে আগুন ধরিয়ে দেয় দাঙ্গাকারীরা।
এ পরিস্থিতিতে বাল্টিমোরে জরুরি অবস্থা জারি করেছেন মেরিল্যান্ডের গভর্নর ল্যারি হোগান। শহরে রিজার্ভ ফোর্স ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।
দাঙ্গাকারীরা এটিএম বুথ ও মদের দোকানে লুটপাট চালায়। দোকানপাটের কাঁচের গ্লাস ভেঙে ফেলে। পরে কয়েকশ দাঙ্গা পুলিশ রাস্তায় নেমে পেপার স্প্রে নিক্ষেপ করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে তারা।
সমাজের জ্যেষ্ঠ নেতারা দাঙ্গাকারীদের, যাদের অধিকাংশেই তরুণ, বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেছেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়া থেকে তাদের বিরত রাখার চেষ্টা করছেন।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে ৬৪ কিলোমিটার দূরের ছয় লাখ ৬২ হাজার বাসিন্দার বাল্টিমোরে দাঙ্গার কারণে স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান ও রেল স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে।
