স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে জনগণ: ড. রাজ্জাক

আপডেট : ২৮ এপ্রিল ২০১৫, ১৪:১৬
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকনের নির্বাচনি সমন্বয়ক ড. রাজ্জাক বলেছেন, নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে।
 
মঙ্গলবার দুপুর ১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সাঈদ খোকনের প্রধান নির্বাচনি কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
 
ড. রাজ্জাক বলেন, আমি বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি যে মানুষ স্বাভাবিক ও স্বতস্ফূর্তভাবে ভোটে অংশ নিচ্ছে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। 
 
সিটি নির্বাচন থেকে বিএনপির সরে দাঁড়ানোর বিষয়ে ড. রাজ্জাক বলেন, 'হঠাৎ করে কেন বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ালো তা জানি না। তারা বিগত ৯০ দিনে যে তাণ্ডব চালিয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে বাসে আগুন দিয়েছে। সারাদেশে ধ্বংসলীলা চালিয়েছে। তার জন্য হয়ত তারা গণবিচ্ছিন্ন হয়েছে। জনগণের সঙ্গে তাদের কোনও সম্পৃক্ততা নাই। তাই পরাজয় বুঝতে পেরে সরে গেছে তারা।'