ইসলামী আন্দোলনের সিটি নির্বাচন বর্জন

আপডেট : ২৮ এপ্রিল ২০১৫, ১৪:২৫
ঢাকা সহ তিন সিটি করপোরেশন নির্বাচন বর্জন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম এই তথ্য জানান।
 
দলের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনে অনিয়ম, ভোটকেন্দ্র দখল এবং ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগেই সিটি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ত‌‌‌ারা।
 
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্রগ্রাম সিটি নির্বাচনে তিন মেয়র প্রার্থী ঘোষণা করেছিল এই দলটি।
 
 
মঙ্গলবার বেলা দুইটায় সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদের আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে ঘোষণা দেয়ার কথা রয়েছে।