হাজারিবাগে ভোটকেন্দ্রে সংঘর্ষ, গুলি

আপডেট : ২৮ এপ্রিল ২০১৫, ১৪:৫৮
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে হাজারিবাগ ১৪ নং ওয়ার্ডে ভোট কেন্দ্রে দুই আওয়ামী লীগ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। 
 
জরিনা শিকদার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভিতর মোহাম্মদ সেলিম প্রতীক (ঠেলা গাড়ি) ও আওয়ামী লীগ প্রার্থী ইলিয়াসুর রহমান বাবুল প্রতীক (ঘুঁড়ি) সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। 
 
এতে ইলিয়াসুর রহমান বাবুলের সমর্থক মামুন (৩৫) সহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। অপরজনের নাম পরিচয় জানা যায়নি। দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 
 
এ ঘটনায় মঙ্গলবার দুপুর দেড়টার দিকে প্রিজাইডিং অফিসার এ কেন্দ্রে ভোট গ্রহণ কিছুক্ষণের জন্য স্থগিত করে।