লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ বলেছেন, আজকের এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। কারণ এই নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। শুধু ভোটাররাই নয়, প্রার্থীরাও নিজেদের ভোট দিতে ব্যর্থ হয়েছে। আজকের নির্বাচনে গণতন্ত্রের পরাজয় হয়েছে। জয়ী হয়েছে স্বৈরতন্ত্র।
মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
অলি আহমদ বলেন, সরকারের নির্দেশে নির্বাচন কমিশনের মাধ্যমে গুণ্ডাবাহিনী সকাল নয়টার মধ্যেই ব্যালট বাক্স ভর্তি করে ফেলেছে। নির্বাচনে অংশগ্রহণকারী নির্বাচন কমিশনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শান্তিপূর্ণ ভোটের জন্য নয় সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেছেন।
