থাইল্যান্ড থেকে আগে ভাগে দেশে ফিরেই আবার ভারতে উড়াল দেবেন মাহী। তবে এবছর মুক্তিপ্রাপ্ত এই দুটি ছবির ওপরেই মাহীর অভিনয়ের টেক্কা নির্ভর করছে। দুই ব্যানার থেকে মুক্তি প্রাপ্ত এই ছবি দুটি প্রসঙ্গে মাহী বিনোদন প্রতিদিনকে বলেন, ‘আমাকে নিয়ে সব প্রশ্নের জবাব আমার দর্শকরা সিনেমা হলেই পেয়ে যাবে। আমি মনে করি বছরের সেরা দুটি ব্যবসাসফল ছবি হবে অগ্নি-টু ও ওয়ার্নিং’।
উল্লেখ্য, ভারতে শুটিং-এর কাজে টানা এক সপ্তাহ কাজ করে আবার দেশে ফিরে নতুন ছবির ক্যাম্পেইনে অংশ নেবেন তিনি।
