সাম্প্রতিককালে একাধিক শিল্পীর টলিউড প্রীতি প্রসঙ্গে চলচ্চিত্রের একসময়ের শীর্ষ নায়িকা অপু বিশ্বাস বলেন, ‘আমি বুঝি না টলিউডে কাজ করে কোনো নায়িকার নিজের স্ট্যাটাস বাড়ছে, এটা কিভাবে মনে করে।
টলিউড কোনো তারকার কোনো স্ট্যাটাস বাড়ায় না, যতদিন অবধি নিজের ভেতরে কোনো ভালো কাজ না দেখাতে পারবে সে। আর আমাদের দেশে যারা মোটেই জনপ্রিয় না, বা আমাদের দেশে সেই অর্থে কোনো জায়গা-ই পাচ্ছে না তাদের ক্ষেত্রেই সাধারণত এই প্রবণতা লক্ষ করা যাচ্ছে।
উল্লেখ্য, টলিউডে নিজের ক্যারিয়ার স্থায়ী করার লক্ষ্যেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কলকাতায় তার স্থায়ী নিবাস গড়েছেন। এমনকি জয়া তার মাকে নিয়ে এখন দক্ষিণ কলকাতাতেই থাকেন।
এ তথ্য জানিয়ে অপু বলেন, ‘আমার কাছে খুবই অবাক লাগে অনেকে নিজের দেশ ছেড়ে কী অদ্ভুত মোহে কলকাতায় পড়ে থাকেন। আমার কত আত্মীয়-স্বজন থাকা স্বত্ত্বেও তো আমি সেখানে কাজের লবি করার কথা ভাবতে পারি না। কারণ আজকের অপুকে তৈরি করেছে এই দেশের মানুষ।’
