অনিয়ম থাকলে সেটা দেখান: সিইসি

আপডেট : ২৮ এপ্রিল ২০১৫, ১৮:০৯
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, বিভিন্ন স্থানে অনিয়ম থাকলে আপনারা সেটা দেখান। 
ভোট কেন্দ্র ভাঙচুর, গোলাগুলি, কারচুপিসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে প্রশ্নের জবাবে তেমন মন্তব্য করেননি তিনি।
 
মঙ্গলবার দুপুরে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন কালে সাংবাদিকদের প্রতি এ মন্তব্য করেন সিইসি। 
 
তবে এর আগে তিনি বেশ কয়েকটি কেন্দ্রও ঘুরে দেখেন।
 
শুধু সংবাদকর্মীই নয়, বিভিন্ন কাউন্সিলর প্রার্থীরাও সিইসির গাড়ি থামিয়ে বিভিন্ন অভিযোগ জানানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশের তৎপরতার কারণে কেউ শেষ পর‌্যন্ত সিইসি-এর দেখা পাননি তারা।