ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে: গিবসন

আপডেট : ২৮ এপ্রিল ২০১৫, ১৫:৩৯
বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। কোথায় তেমন অঘটন ঘটেনি। 
 
মঙ্গলবার সকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।  
 
রবার্ট গিবসন বলেন,  সিটি করপোরেশনে সবাই ভোট দিতে আসছেন। সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হচ্ছে। 
 
এদিকে এ নির্বাচনে সকাল থেকেই বিভিন্ন স্থানে অনিয়ম ও কারচুপির ঘটনার খবর পাওয়া যায়। এসব অভিযোগে বিএনপি সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের  ঘোষণা দিয়েছে।