গাজীপুরে স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার

আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৩:৫৩

গাজীপুরে মমতাজ বেগম (৫২) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সিটি করপোরেশনের বাঘিয়া এলাকা একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মমতাজ বেগম রাজধানীর পূর্ব নাখালপাড়া হলি মডেল কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষিকা ছিলেন। তিনি ওই এলাকায় স্বামী মো. আরঙ্গজেব খান দুলুর সঙ্গে থাকতেন। মমতাজ বেগমের বাবার বাড়ি গাজীপুর সিটি করপোরেশনের বাঘিয়া এলাকায়।

 

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, সকালে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।

 

তিনি আরও জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

 

ইত্তেফাক/এমআরএম