গাংনীতে এমপির বাড়িতে গুলি: জেল হাজতে ২৮

আপডেট : ২৯ এপ্রিল ২০১৫, ১০:৫৩
মেহেরপুর-২ (গাংনী ) আসনের জাতীয় সংসদ সদস্য মকবুল হোসেনের বাড়িতে গুলি বর্ষণ ও হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় সোমবার রাত সাড়ে নয়টার দিকে আটক ২৮ জনকে গ্রেফতার দেখিয়ে পুলিশ ওইদিন  বিকালেই  জেল হাজতে পাঠিয়েছে।
 
এমপি মকবুল হোসেনের চাচাতো ভাই খোরশেদ আলম বাদী হয়ে আশরাফুল ইসলামকে প্রধান আসামি করে তার ১০ কর্মী সমর্থককে এজাহার নামীয় ও অজ্ঞাত আরো ৪০/৫০ অজ্ঞাতনামা বিবাদী করে মামলাটি করেন।
 
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।