একদিন আগেই বর্জনের পরামর্শ বিএনপি নেতার

আপডেট : ২৯ এপ্রিল ২০১৫, ১২:১২
 
বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে একদিন আগেই নির্বাচন বর্জনের পরামর্শ দিয়েছিলেন এক বিএনপি নেতা।
 
এ সংক্রান্ত কথোপকথনের একটি অডিও রেকর্ড গতকাল কয়েকটি গণমাধ্যম প্রকাশ করেছে। ওই বিএনপি নেতা নজরুল ইসলাম খানকে বলেন, আমরা যদি একদিন আগে নির্বাচন বর্জন করি, দেখা যাবে আওয়ামী লীগ-আওয়ামী লীগই মারামারি করছে। নজরুল ইসলাম খান বলেন, তারা যে মারামারি করবে তা আপনি নিশ্চিত হলেন কিভাবে? ওই নেতা বলেন, ‘অনেকদিন ধরে রাজনীতি করি। দেখবেন তারা নিজেরা নিজেরাই মারামারি করবে।’ এসময় নজরুল ইসলাম খান বলেন, ‘আচ্ছা, দেখা যাক, দেখি’।